× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ফেলোশিপ অর্জন ডিআইইউ শিক্ষক তরু শাহরিয়ারের

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১১:৫৬ এএম

তরু শাহরিয়ার স্বর্গ। প্রবা ফটো

তরু শাহরিয়ার স্বর্গ। প্রবা ফটো

সাউথ এশিয়ান সেন্টার ফর হেরিটেজ, ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার প্রবর্তিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফেলোশিপ অর্জন করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষক, গবেষক ও লেখক তরু শাহরিয়ার স্বর্গ। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট পৌরশহরের উত্তরবাজার এলাকায়। 

এই আন্তর্জাতিক ফেলোশিপ প্রদান করা হয়েছে এমন সব সৃজনশীল ব্যক্তিত্বকে, যারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক পেশাজীবীদের জীবনমানের পরিবর্তন, লোকায়ত দর্শন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক গবেষণার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। বছরব্যাপী এ ফেলোশিপ কর্মসূচিতে দক্ষিণ এশিয়ার নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে গবেষণার মূলক্ষেত্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তরু শাহরিয়ার স্বর্গ একজন শিক্ষক, শিল্পী, গবেষক ও লেখক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম ও সমাজবিজ্ঞানভিত্তিক গবেষণা করে আসছেন। তাঁর গবেষণার বিশেষ ক্ষেত্র হলোÑ লোকায়ত দর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা, বহু সাংস্কৃতিক সহাবস্থান, গণমাধ্যমে সামাজিক ও মানবিক বিষয়াদির প্রতিফলন।

তিনি নিয়মিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশ করে থাকেন। পাশাপাশি সমাজ ও সংস্কৃতি বিষয়ক বই, কবিতা ও গবেষণামূলক রচনাও লিখে আসছেন।

এই অর্জন প্রসঙ্গে তরু শাহরিয়ার স্বর্গ বলেন, ‘এই আন্তর্জাতিক ফেলোশিপ আমার ব্যক্তিগত গবেষণা জীবনের একটি বড় অর্জন। তবে এটি শুধু আমার নয়, বরং বাংলাদেশের গবেষণা অঙ্গনের জন্যও একটি সম্মানজনক স্বীকৃতি। দক্ষিণ এশিয়ার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কাজ করার মাধ্যমে আমি নতুন প্রজন্মকে আরও সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার উপহার দিতে চাই।’

এই ফেলোশিপের আওতায় তরু শাহরিয়ার স্বর্গ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মাঠসমীক্ষা, সাংস্কৃতিক বিশ্লেষণ ও তুলনামূলক গবেষণা পরিচালনা করবেন। বিশেষত জলবায়ু পরিবর্তনের কারণে সাংস্কৃতিক পেশাজীবীদের পেশাগত ও সামাজিক জীবনে যে পরিবর্তন ঘটছে, সেটিকে কেন্দ্র করে গবেষণা কাজ পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা