× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাত-পা বেঁধে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১

দুমকী (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ২০:৫৫ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৫ ২১:২২ পিএম

হাত-পা বেঁধে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১

কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনকারী জলিল সিকদারকে দুমকীর পুলিশ জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর আটক করে। 

বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীরামপুরের চরবয়েড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নির্যাতনের বিষয়ে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে।এ বিষয়ে নির্যাতিত কিশোরের বাবা বশির মল্লিক অভিযুক্ত জলিল সিকদারসহ চারজন ও অজ্ঞাত দুই-তিনজনের নামে মামলা করেন। 

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় চুরির অভিযোগে চরবয়েড়া গ্রামে এ কিশোরকে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করে জলিল সিকদার ও তার দুই স্ত্রীসহ  আরও চার-পাঁচজন। এরপর ওই কিশোরকে পুলিশে দেয়। ওই নির্যাতনের ভিডিও গত সোমবার  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

ভুক্তভোগীর বাবা বশির মল্লিক বলেন, ‘থানায় মামলা করেছি।  প্রধান আসামিকে আটক করা হয়েছে। আশা করছি, উপযুক্ত বিচার পাব।’

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ভুক্তভোগী ওই কিশোরের বাবা থানায় মামলা করেছেন। প্রধান আসামিকে আটক করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা