× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে বিষাক্ত ভিমরুল পোকার কামড়ে শিশুর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৬:০১ পিএম

নবীনগরে বিষাক্ত ভিমরুল পোকার কামড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুল পোকার কামড়ে শিশু তামিমের (৪) মৃত্যু হয়েছে। নিহত তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ভিমরুল পোকার কামড়ে আহত হয় শিশু তামিম। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাদ্দাম হোসেন বলেন, ভিমরুল কামড়ানোর পর যদি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হতো, তাহলে চিকিৎসার মাধ্যমে বাঁচানোর সুযোগ ছিল। কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে সময় নষ্ট হওয়ায় শিশুটি মারা গেছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি। ভিমরুলসহ বিষাক্ত পোকার কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে আনতে হবে।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুল পোকার কামড়ে তামিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা