রংপুর অফিস
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১২:৩৩ পিএম
প্রতীকী ছবি
রংপুরে মাছ ধরার সময় বজ্রপাতে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জ্যোতিডাঙ্গা বিলে এ দূর্ঘটনা ঘটে। মিজানুর রহমান কেশবপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া।
তিনি জানান, সকালে জ্যোতিডাঙ্গা বিলে ডারকি দিয়ে মাছ ধরতে যান মিজানুর। সকালে হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে মিজানুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
চেয়ারম্যান বাবলু মিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাধ্যমত তার পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।