× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষিদ্ধ পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৪ পিএম

নিষিদ্ধ পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় মায়া এন্টারপ্রাইজে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশষ সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় ওই পলিথিন কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং  শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফুল ইসলাম জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় মায়া এন্টারপ্রাইজ কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হয়। এ সময় পলিথিন উৎপাদনের কাঁচামাল প্লাস্টিকের ১৫০ কেজি দানা এবং উৎপাদিত ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মায়া এন্টারপ্রাইজকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬ক/১৫(১) ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে আর এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন করবে না মর্মে কারখানার পক্ষে জমির মালিকের কাছ থেকে মুচলেকা নিয়ে কারখানাটি বন্ধ করে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনি আরো জানান, কারখানাটিতে যাতে ভবিষ্যতে আর পলিথিন উৎপাদন করতে না পারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে অনুরোধ জানানো হয়।  অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসান। অভিযানে স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করে। 

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গাজীপুর জেলা প্রশাসন পরিবেশ দূষণ রোধে এবং দূষণকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিনের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা