× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজকৃষ্ণ আশ্রমে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৪ পিএম

রাজকৃষ্ণ আশ্রমে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাঅষ্টমী তিথিতে দিনাজপুর রাজকৃষ্ণ আশ্রমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কসবা মিশনের রামকৃষ্ণ আশ্রমের স্বামী অমৃতত্বানন্দ ভবন ও আশ্রম শতবর্ষ মিলনায়তনে বিশেষ আকর্ষণ এই কুমারী পূজা অনুষ্ঠিত হয় । 

ছয় বছরের কুমারী কন্যা ভাগ্য মধুশ্রী গাঙ্গুলিকে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে দেবী জ্ঞানে পূজা করা হয়।

কুমারী পূজা করেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ। কুমারী পূজা উপলক্ষে কুমারী নারীকে স্নান করিয়ে নতুন বস্ত্র, পায়ে আলতা, সিঁথিতে সিদুর নানা অলংকারের সজ্জিত করে ঢাক, ঢোল, শংঙ্খের ধ্বনি ও উলুধ্বনি দিয়ে দেবী দুর্গা জ্ঞানে পূজা করা হয়।

স্বামী বিভাত্মানন্দ মহারাজ বলেন, কুমারী পূজার মাহাত্ম্য হলো নিজের মধ্যে অসুর মনোবৃত্তি পরিহার করে মাতৃজ্ঞানে নারীকে উপলব্ধি করা। জেলা প্রশাসক, সেনাবাহিনীসহ সকলের সার্বিক সহযোগিতায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো কুমারী পূজা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা