× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনার বারসহ নারী চোরাকারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৯ পিএম

সোনার বারসহ নারী চোরাকারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে তিনটি সোনার বারসহ মোছা. আসমা খাতুন (২৫) নামে এক নারী চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদী বিওপির একটি টহল দল।

বিকাল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায়, গ্রেপ্তার নারীর কাছ থেকে জব্দকৃত তিনটি স্বর্ণের বারের মোট ওজন ও বাজারমূল্য প্রায় ৫৯ লাখ টাকা।

বিজিবি আরও জানায়, জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে এবং গ্রেপ্তারকৃত আসমা খাতুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা