× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে: চসিক মেয়র

চট্টগ্রাম অফিস 

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪২ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম

মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে: চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফিল্ড সার্ভে শুরু হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে টাইগারপাসে চসিক কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকট সমাধান করতে হবে। এজন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান। মনোরেল নির্মাণের জন্য ইতোমধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছি। আজ থেকে প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হলো। এর পর পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাই শেষে কাজ শুরু হবে।

তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়বকে। বিডাসহ সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতায় প্রকল্পটি এগিয়ে নেওয়া হবে।

সভায় চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা