কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩০ পিএম
প্রতীকী ছবি।
মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে ইমা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিডিখান ইউনিয়নের নতুন চরদৌলত খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিশুকন্যা ইমা ওই এলাকার খলিল খাঁয়ের মেয়ে।কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুকে জরুরি বিভাগে আনা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা আমিনুল ইসলাম জানান, সকালে খেলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু ইমা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে এম সোহেল রানা বলেন, পানিতে ডুবে দেড় বছরের একটি শিশুর মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।