× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাড়ে ৫ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৭ পিএম

সাড়ে ৫ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুতের প্রায় সাড়ে ৫ ঘন্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের পর আজ (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়।

স্থানীয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। ‎

‎প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। লাইনচ্যুতের সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পরে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী ছিল।

পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের উদ্ধারকারী দল সেখানে গিয়েছিলেন। উদ্ধার কাজ শেষ হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা