× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৬ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের হাজীটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑ স্থানীয় এলাহি বকসের ছেলে নুর ইসলাম (৫০) ও দেলোয়ার হোসেন (৪২)। এ সময় তাদের এক ভাতিজাও আহত হন।

স্থানীয়রা জানায়, সম্প্রতি বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নুর ইসলাম ও দেলোয়ার হোসেন সকালে নিজ উদ্যোগে চোরাইভাবে খুঁটি থেকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই ঘটনাস্থলেই গুরুতর আহত হন। এ সময় সঙ্গে থাকা তাদের ভাতিজাও আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ভাতিজাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, বর্তমানে আশঙ্কামুক্ত।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, হাসপাতালে আনার আগেই দুই ভাই মারা যান। 

চলবলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল হোসেন বলেন, নিজ উদ্যোগে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করতে গিয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা