× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪২ পিএম

সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সৈকতের গঙ্গামতি পয়েন্টে মৃত অবস্থায় ডলফিনটিকে দেখতে পান ট্যুর গাইড অ্যাসোসিয়শনের সদস্য জামাল। পরে বনবিভাগ এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সমন্বয়ে ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর সৈকতের চরগঙ্গামতি পয়েন্টের ৩৩ কানি নামক এলাকায় ভেসে আসে একটি মৃত ডলফিন। 

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন’র (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, সকালে জোয়ারের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ধারণা করা যাচ্ছে এ কারণেই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে আসে ডলফিনটি। এটির শরীরের সম্পূর্ণ চামড়া ওঠে গেছে। দুর্গন্ধে কাছে ঘেঁষা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে, গত ২ দিন আগে মারা গেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১১টি, ২০২৪ সালে ১০টি ও এর আগে ২০২৩ সালে ১৫টি মৃত ডলফিন তীরে ভেসে আসে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল হক বলেন, শুধু অনুমান করে মৃত্যুর কারণ বলা যাবে না। কেউ বলছেন, জালে আটকে, কেউ বলছেন জাহাজের ধাক্কা, আবার কেউ বলছেন মাইক্রোপ্লাস্টিক দায়ী। কিন্তু এসবই অনুমান। বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

মহিপুর বনবিভাগের কুয়াকাটা বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, কিছুদিন পর পর এসব মৃত ডলফিনের দেখা মেলে। ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাতে দুর্গন্ধ না ছড়ায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা