নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১২ পিএম
নাটোর সদর উপজেলায় ‘নাটোর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অবস্থার টেকসই উন্নয়ন প্রকল্প’ শীর্ষক কমিউনিটি স্কোর কার্ডের আওতায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) We Can Bangladesh ও Christian Aid এর সহযোগিতায় এবং লাসটারের আয়োজনে বেলা ১১টায় নাটোর সদর উপজেলার শংকরভাগ কমিউনিটি ক্লিনিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের অংশগ্রহণে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাসটারের সমন্বয়কারী জেকের আলী রায়হান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের নাটোর জেলা প্রতিবেদক কালিদাস রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শকা মাজেদা খাতুন, সাবেক স্থানীয় ইউপি সদস্য সত্য নারায়ন তেলী, আদিবাসী ছাত্রনেতা শিবেন তেলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত ওষুধ সরবরাহ, দক্ষ জনবল নিয়োগ, সময়মতো ক্লিনিক খোলা নিশ্চিত করতে হবে। কমিউনিটি ক্লিনিকে স্বল্প খরচে সেবা মিললেও নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার কারণে কাঙ্ক্ষিত সেবা মেলে নাÑ যা টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসতে হবে।