× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১২ পিএম

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

নাটোর সদর উপজেলায় ‘নাটোর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অবস্থার টেকসই উন্নয়ন প্রকল্প’ শীর্ষক কমিউনিটি স্কোর কার্ডের আওতায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) We Can Bangladesh ও Christian Aid এর সহযোগিতায় এবং  লাসটারের আয়োজনে বেলা ১১টায় নাটোর সদর উপজেলার শংকরভাগ কমিউনিটি ক্লিনিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের অংশগ্রহণে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাসটারের সমন্বয়কারী জেকের আলী রায়হান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের নাটোর জেলা প্রতিবেদক কালিদাস রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শকা মাজেদা খাতুন, সাবেক স্থানীয় ইউপি সদস্য সত্য নারায়ন তেলী, আদিবাসী ছাত্রনেতা শিবেন তেলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত ওষুধ সরবরাহ, দক্ষ জনবল নিয়োগ, সময়মতো ক্লিনিক খোলা নিশ্চিত করতে হবে। কমিউনিটি ক্লিনিকে স্বল্প খরচে সেবা মিললেও নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার কারণে কাঙ্ক্ষিত সেবা মেলে নাÑ যা টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা