× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

‎ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫১ এএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা (আই) নিয়ে সচেতনতা বাড়াতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরসভার অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

‎সেমিনারের সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান। প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। মূল বক্তা ছিলেন শেখ মহাবুল হোসেন রাজীব (উপ-পরিচালক বাংলাদেশ বেতার)। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। 

‎সেমিনারে বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, শিক্ষা ও কর্মক্ষেত্রে সম্ভাবনা, এবং এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আই এর জ্ঞান অর্জন ও প্রয়োগ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়।

‎অনুষ্ঠানে স্থানীয় কলেজ ও স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তারাও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে এবং ভবিষ্যতে এ বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা