× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ দফা দাবি বাস্তবায়নে ট্রেন আটকে বিক্ষোভ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩১ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৭ পিএম

৮ দফা দাবি বাস্তবায়নে ট্রেন আটকে বিক্ষোভ

নতুন ট্রেন চালুসহ আট দফা বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়ার ব্যানারে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দাবির সপক্ষে কুলাউড়া জংশন স্টেশন প্লাটফর্মে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন। বেলা ১১টায় আন্দোলন কর্মসূচি শুরুর পর সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আধাঘণ্টা বিলম্বে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

কুলাউড়ায় অবস্থান ধর্মঘটে ৮ দফা দাবি আন্দোলনের প্রধান সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সমন্বয়ক আতিকুর রহমান আখই ও সাংবাদিক নাজমুল বারি সুহেলের পরিচালনায় অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য দেনÑ সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নওয়াব আলী আব্বাস খান। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, ৮ দফা দাবি বাস্তবায়ন সিলেটের সমন্বয়ক আমিন উদ্দিন প্রমুখ। 

অবস্থান ধর্মঘট চলাকালে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে এলে বিক্ষোভকারীরা ট্রেনটি অবরোধ করেন। আধাঘণ্টা ট্রেন আটকে থাকার সময় কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে দাবি মানার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, সারা দেশের তুলনায় সিলেট বিভাগ উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অথচ রেল বিভাগ আয়ের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ ৮ দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে আগামীতে সিলেটজুড়ে রেল অবরোধের ডাক দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা