× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৫ পিএম

দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা

ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সালথা থানা হলরুমে এ সভার আয়োজন করে সালথা থানা প্রশাসন।সভায় সভাপতিত্ব করেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

সভায় সালথা থানার এসআই প্রশান্ত কুমার মন্ডলের সঞ্চালনায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত থেকে মতামত প্রদান করেন। এর মধ্যে ছিলেন, সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল, বিএনপির সালথা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমীর মাওলানা আবুল ফজল মুরাদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সালথা উপজেলা শাখার সভাপতি সমীর সাহা, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল, সালথা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস, সালথা উপজেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল ইসলাম, বিএনপির সালথা উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জাহিদুল ইসলাম লাভলু, সাবেক প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. মফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সালথা উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ক্বারী সাইফুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতারা, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের টহল বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা