× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজার দৌড়বিদের অংশগ্রহণে নর্দান হাফ ম্যারাথন

নীলফামারী প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২০ পিএম

হাজার দৌড়বিদের অংশগ্রহণে নর্দান হাফ ম্যারাথন

নীলফামারীর সৈয়দপুরে নর্দান হাফ ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ প্রতিযোগিতা শুরু হয়। আন্তর্জাতিক এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথনস এন্ড ডিসটেনস রেসেস (এআইএমএস) সনদপ্রাপ্ত ২১ দশমিক এক কিলোমিটার এ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন প্রায় কয়েক’শ দৌঁড়বিদ। এর মধ্যে নারী-শিশুরাদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো। 

সৈয়দপুরের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. কামরুল হাসান সোহেলের উদ্যোগে ‘সৈয়দপুর রানার্স’ সংগঠনটি ৩য় বারের মতো ম্যারাথনটির আয়োজন করে।

সৈয়দপুর শহরের উপকণ্ঠে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুরে বাঁশি বাজিয়ে প্রতিযোগিতার সূচনা করেন রেস মার্শাল আমানুল হক আমান। এর আগে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এছাড়াও এ ইভেন্টে অংশ নেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মর্তুজা আল মুঈদ, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব মীর্জা আরিফ বেগ।

গ্রামীণ সড়কে আয়োজিত এই নর্দান হাফ ম্যারাথনে বিদেশি ৬ নাগরিক সহ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় থেকে আগত নানা বয়সী ও পেশার নারী-পুরুষ অংশ নেন। 

আয়োজকরা জানিয়েছেন, দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছেন। ম্যারাথনে অপেক্ষাকৃত কম দূরত্বে নারী শিশু এমনকি বৃদ্ধরাও অংশ নেয়। ২ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২১ কিলোমিটার চারটি ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর রানারের অ্যাডমিন ও রেস ডিরেক্টর কামরুল হাসান সোহেল জানান, বিভিন্ন পয়েন্টে ৪০০ স্বেচ্ছাসেবী সহ নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন সহযোগিতা করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা