× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ৩

মোহনপুর (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০০ পিএম

মোহনপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ৩

রাজশাহীর মোহনপুর এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী-টু-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের  রাস্তার উপরে খাড়ইল তেঁতুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষার পর একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি মোহনপুর উপজেলার ধূরইল ইউপির শীবপুর গ্রামের মো. লিখন আলীর ছেলে  রিয়াদ (১৩)। বাকি তিনজন আহতের মধ্যে দুইজনের পরিচয়ও পাওয়া গেছে তারা  হচ্ছে, একজন একই উপজেলার মৌগাছী ইউপির বিধিরপুর ফকিরপাড়া গ্রামের মো. ইলিয়াস আলীর ছেলে মো. স্বাধীন (১৯), মো. জিন্নাত আলীর ছেলে মো. লাবিব (১৫)। 

মোহনপুর থানার অফিসার  ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং দাফনের জন্য অনুমতি দেওয়া হয়। আহতরা চিকিৎসাধীর রয়েছেন। মোটরসাইকেল ও অটো ভ্যান থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা