মোহনপুর (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০০ পিএম
রাজশাহীর মোহনপুর এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী-টু-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের রাস্তার উপরে খাড়ইল তেঁতুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষার পর একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি মোহনপুর উপজেলার ধূরইল ইউপির শীবপুর গ্রামের মো. লিখন আলীর ছেলে রিয়াদ (১৩)। বাকি তিনজন আহতের মধ্যে দুইজনের পরিচয়ও পাওয়া গেছে তারা হচ্ছে, একজন একই উপজেলার মৌগাছী ইউপির বিধিরপুর ফকিরপাড়া গ্রামের মো. ইলিয়াস আলীর ছেলে মো. স্বাধীন (১৯), মো. জিন্নাত আলীর ছেলে মো. লাবিব (১৫)।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং দাফনের জন্য অনুমতি দেওয়া হয়। আহতরা চিকিৎসাধীর রয়েছেন। মোটরসাইকেল ও অটো ভ্যান থানায় পুলিশ হেফাজতে রয়েছে।