× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় তরকারী নষ্ট করায় স্বামীর মারধরে গৃহবধূ নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৭ পিএম

নিহত হুসনারা বেগম। প্রবা ফটো

নিহত হুসনারা বেগম। প্রবা ফটো

কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে স্বামীর মারধরে হুসনারা বেগম (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত হুসনারার একটি আট মাস বয়সী শিশু সন্তান রয়েছে।

নিহতের স্বামী মো. এমরানকে পুলিশ হেফাজতে নিয়েছে। তিনি ওই এলাকার ছৈয়দুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে, গত মঙ্গলবার রাতে রান্না করা তরকারি নষ্ট হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এসময় এমরান স্ত্রীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরদিন বিকালে হুসনারাকে স্থানীয় আজিজনগর এলাকার এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নিহত হুসনারার মাথার দু’পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী এমরানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা