× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসিরনগরে দুই পক্ষে সংঘর্ষে যুবক নিহত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৯ পিএম

নিহত আমির আলী।

নিহত আমির আলী।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে আমির আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার দাতমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ।

নিহত আমির আলী নাসিরনগর সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামের চকবাজার সংলগ্ন উত্তরপাড়া গ্রামের মো. রফিজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আমির আলীর চাচাতো ভাই সুজন (২২) ও লাফিল উদ্দিনের ছেলে শাকিল (৩০) ঢাকার কেরানীগঞ্জের একটি ব্যাগ কারখানায় কাজ করতেন। কিছুদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে গত ২১ সেপ্টেম্বর গ্রামের বাড়িতে গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বুধবার বিষয়টি মীমাংসার জন্য শালিস বসে। শালিস চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আমির আলী। দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, দাতমন্ডলে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা