× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎রূপগঞ্জের গ্লোব এডিবল ওয়েল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৫ পিএম

‎রূপগঞ্জের গ্লোব এডিবল ওয়েল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর এলাকার গ্লোব এডিবল ওয়েল লিমিটেডে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ৫ ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ১১ টার দিকে গ্লোব এডিবল ওয়েল লিমিটেড কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি করে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্মচারীরা ও আশেপাশের মানুষ প্রচণ্ড কৌতুহল এবং উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন। আগুনের শিখা আকাশে ছড়িয়ে পড়ে। আমরা তৎক্ষণিক পরিস্থিতির গুরুত্ব বুঝে ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি সহায়তা চাই।

গ্লোব এডিবল অয়েল কারখানার প্রশাসনিক কর্মকর্তা‎ ব্রিগেডিয়ার আশরাফ আলী বলেন, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।

নারায়ণগঞ্জ জোন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ‎মোঃ ওসমান গনি বলেন, ‎ খবর পেয়ে প্রথমে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসে। আগুনের ভয়াবহতা বেশি থাকার কারনে ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। সময় মত আগুন নেভাতে না পারলে আরও ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত বলা যাচ্ছে না।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা