× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ দিনেও মেলেনি মাছ ধরতে গিয়ে নিখোঁজ নিরাপত্তাকর্মীর সন্ধান

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫ এএম

৩ দিনেও মেলেনি মাছ ধরতে গিয়ে নিখোঁজ নিরাপত্তাকর্মীর সন্ধান

ফেনীর ফুলগাজীতে বাকুলা পাথরের গথিয়া ব্রিজ সংলগ্ন খালে মাছ ধরতে গিয়ে আবদুল কাইয়ুম (৫৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নিখোঁজের দুদিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ আবদুল কাইয়ুম উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাওলানা সমাজের মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি ফেনী শহরে একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। 

কাইয়ুমের প্রতিবেশী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল হোসেন মিয়াজী বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে মাছ ধরে কাইয়ুম তার বড় ভাই এবাদ উল্লাহর মাধ্যমে বাড়িতে মাছ পাঠান। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন। 

এদিকে নিখোঁজের পর তার স্বজনরা স্থানীয় জেলেদের সহায়তায় খালে খোঁজাখুঁজি করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফুলগাজী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মালাকার চন্দ্রের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার কয়েকটি স্থানে সাড়ে তিন ঘণ্টাব্যাপী অভিযান চালায়। তবুও নিখোঁজ কাইয়ুমের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ইতোমধ্যে ঘটনাটি অবগত হয়েছি। নিখোঁজ ব্যক্তির স্ত্রী সালমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা