× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থা’র মোহনগঞ্জ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৮ পিএম

‘মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থা’র মোহনগঞ্জ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

নেত্রকোনার মোহনগঞ্জে ‘মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থা’ নামে বেসরকারি একটি এনজিও সংস্থার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মোহনগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোডের উত্তর দৌলতপুর এলাকায় এ কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোনা জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রউফ সরকার।

উদ্বোধনী এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি মো.শহীদুল হক, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন। এছাড়াও উদ্বোধনী এ অনুষ্ঠানে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরাসহ এলাকার নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

সংস্থাটির স্বত্বাধিকারী জয়িতা পুরস্কারপ্রাপ্ত আসমা আক্তার বীথি বলেন, বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত আমাদের এ সংস্থাটি ২০১৬ সাল থেকে প্রত্যন্ত অঞ্চলের নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নারীদের স্বাবলম্বী করতে তাদের সেলাই, হস্তশিল্প, নকশিকাঁথা ও কৃষিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। দেশের ৪৩টি জেলাতেই আমাদের এ সংস্থার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা