চৌগাছা (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৪ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৫ পিএম
প্রতীকী ছবি
যশোরের চৌগাছায় বিষপান করে জুল হোসেন (৫৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার খড়িঞ্চা গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে জুল হোসেন সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বিষপান করেন। রাতে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে এবং পরে যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।