× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় যুগ জনগণ ভোট দিতে পারেনি, নির্দিষ্ট সময়ে ভোট হবে: ডা. জাহিদ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত দেড় যুগ ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামীলীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একতরফাভাবে ক্ষমতায় টিকে আছে। তিনি বলেন, নির্দিষ্ট সময়ে ভোট হবে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের হিলি চারমাথা মোড় আমদানি-রপ্তানি গ্রুপের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। নির্দিষ্ট সময়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণই হবে এদেশের প্রকৃত ক্ষমতার মালিক।

তিনি আরও বলেন, বিগত সরকার জোর করে ক্ষমতায় থেকে দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করেছে। জনগণের জাগরণের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ স্থানীয় সাংবাদিকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা