× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরদেহ আটকে সুদের পাওনা টাকা আদায়!

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৬ পিএম

মরদেহ আটকে সুদের পাওনা টাকা আদায়!

দাফনের আগে মরদেহ আটকে সুদের পাওনা টাকা আদায় করল সুদখোর। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে। 

জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা গ্রামের নতুন পাড়ার নিয়ামত আলীর ছেলে হারুন পেশায় রাজমিস্ত্রি। রবিবার (২১ সেপ্টেম্বর) মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আসরের নামাজের পর দাফনের প্রস্তুতি চলছিল। গোসল করানোর সময় সেখানে হাজির প্রতিবেশী মর্জিনা খাতুন।

মর্জিনার দাবি, হারুনের কাছে ১৫ হাজার টাকা পাবেন তিনি। আসল নয়, সুদের টাকা! সুদ বাবদ ওই ১৫ হাজার টাকা না পেলে হারুনকে দাফন করতে দেবেন না।  শেষমেশ হারুনের পক্ষে পরিবারের লোকজন দাবিকৃত সুদের টাকা পরিশোধ করলে পথ ছাড়ে মর্জিনা। 

স্থানীয়রা জানান, মর্জিনা ও তার মেয়েকে এমনিতেই এড়িয়ে চলে গ্রামবাসী। কারণ সবাই জানে, এরা মামলাবাজ। টাকা কুড়িয়ে নেওয়ার সময় উপস্থিত কেউ কেউ রাগে ক্ষোভে ফেটে পড়ে। মরদেহ আটকে সুদের টাকা আদায়ের ঘটনায় হতবাক গ্রামবাসী। 

দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন,  এটি অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় জড়িত সুদ কারবারিদের বিচার হওয়া উচিত। 

দামুড়হুদা ইউএনও তিথি মিত্র বলেন, ঘটনটি শুনেছি।  ভিডিও দেখেছি। এটি অমানবিক।  আমি আরও খোঁজখবর নেব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা