× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের এক সপ্তাহ পর রোহিঙ্গা তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিখোঁজের এক সপ্তাহ পর কক্সবাজারের টেকনাফে খাল থেকে ভাসমান অবস্থায় রোহিঙ্গা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নেই লেদা এলাকার লামার পাড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।

মৃত উদ্ধার সাজেদা আক্তার (২০) উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিম উল্লাহ’র মেয়ে।

ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, সন্ধ্যায় টেকনাফের লেদায় লামার পাড়া খালে এক তরুণীর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে খালে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

মরদেহের সঙ্গে থাকা একটি পরিচয় পত্র পাওয়া গেছে। আর পরিচয় পত্রের সাথে মৃত উদ্ধার তরুণীর ছবির মিল পাওয়ায় পুলিশের ধারণা, মৃত উদ্ধার সাজেদা আক্তার উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ওসি বলেন, মৃতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কারা, কি কারণে খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ নিশ্চিত নয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান, আবু জায়েদ মো. নাজমুন নূর।

স্বজনদের বরাতে ওসি বলেন, গত এক সপ্তাহ আগে সাজেদা আক্তার ক্যাম্পের ঘর থেকে বের হয়ে আর ফিরেনি। তখন থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা