× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীর স্ত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৬ পিএম

প্রবাসীর স্ত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা

কিছুদিন পরই সন্তানদের নিয়ে আমেরিকায় স্বামীর কাছে যাওয়ার কথা ছিল গৃহবধূ ঝর্ণা বেগমের (৩৫)। স্বামীর কাছে না গিয়ে অভিমানে নিজের শরীরে আগুন দিয়ে বেছে নিলেন আত্মহত্যার পথ।  

রবিবার (২১ সেপ্টেম্বর) এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বেলা ১১টার দিকে গোপালগঞ্জ জেলার  কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে। 

নিহত ঝর্ণা বেগম আমেরিকা প্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী। কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিন তেলের বোতল ও গ্যাস লাইটের আলামত জব্দ করেছে। 

ঝর্ণা বেগম তার বড় ছেলে হাফেজ সাকিব তালুকদারকে (১৮) নিয়ে বাড়িতে থাকতেন। ছোট ছেলে ইউসুফ তালুকদার (১০) পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে একটি মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করে। 

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী শাওন বলেন, বেলা আনুমানিক ১১টার দিকে কাকির (ঝর্ণা বেগম) রুম থেকে  আগুনের ধোঁয়া বের হচ্ছিল। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় রুমের জানালার গ্লাস ভেঙে দেখি শুধু ধোঁয়া বের হচ্ছে; সঙ্গে শরীরের পোড়া গন্ধ। পরে আশপাশের লোক ডেকে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি পুরো শরীর পুড়ে গেছে। নিস্তেজ শরীর ফ্লোরে পড়ে লেপ্টে রয়েছে। 

ঝর্ণা বেগমের বড় ছেলে সাকিব তালুকদার বলেন, বাবা প্রায় ১০ বছর ধরে আমেরিকা প্রবাসী। গত বছর সর্বশেষ বাড়িতে এসেছিলেন। মা, আমি ও ছোট ভাই ইউসুফ তালুকদারের পাসপোর্ট বাবা নিয়ে গেছেন। আমি ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছি। প্রশিক্ষণ শেষ হতে আর কিছুদিন সময় লাগবে। এরপরই আমাদের আমেরিকা চলে যাওয়ার কথা। সেখানে বাবা ছাড়াও ৩ চাচা ও ১ ফুফু তাদের পরিবার নিয়ে থাকেন। মা কেন যে এমনটা করল আমি বুঝতে পারছি না। 

প্রতিবেশী মাসুদ তালুকদার বলেন, ঝর্ণা বেগম একজন পর্দানশীল নারী ছিলেন। এলাকার মানুষের বিপদে আপদে সহযোগিতা করতেন। ঝর্ণা বেগমের স্বামী, দেবর, ভাসুর, ননদ সবাই পরিবারসহ অনেক বছর আমেরিকা বসবাস করছেন। এ পরিবারটির সদস্যরা এলাকার মানুষের কাছে খুব প্রিয়ভাজন। এমন পরিবারের এ দুর্ঘটনা বেদনদায়ক। পুরো এলাকার মানুষ শোকাহত হয়ে পড়েছে। 

কোটালীপাড়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, দুপুরে খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে কেরসিনের বোতল ও গ্যাস লাইট উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, এটি আত্মহত্যা। আত্মহত্যার কারণ জানা যায়নি। হয়তো কোনো অভিমানে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন। আগুনে ঝর্ণা বেগমের শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে ও চেহারা বিকৃত হয়ে গেছে। এখনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ময়নাতদন্তসহ পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা