× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেবাচিম হাসপাতালে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৩ পিএম

শেবাচিম হাসপাতালে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগের উদ্বোধন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চালু করা হয়েছে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগ। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বিভাগটির উদ্বোধন করেন।

বিভাগটিতে ৩ শিফটে মোট ১০ জন মেডিকেল অফিসার, ৬ জন ইন্টার্ন চিকিৎসক, ৩৬ জন নার্স ও ১৮ জন ওয়ার্ডবয় দায়িত্ব পালন করবে।

এখানে জরুরি অবস্থার রোগীদের তাৎক্ষণিক ও প্রাথমিক চিকিৎসা দেওয়া ছাড়াও রোগীদের ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হবে।

পরিচালক মশিউল মুনীর বলেন, এই ওর্য়াডটি চালুর ফলে হাসপাতালে রোগীর জরুরি সেবা নিশ্চিত হবে। এখানে অক্সিজেন সরবরাহ, কার্ডিয়াক চিকিৎসা ব্যাবস্থা, এসডিইউ সেবাও চালু রয়েছে।

তিনি বলেন, ইতোপূর্বে এই বিভাগটি না থাকায় রোগীরা ভর্তি হয়ে নানা বিড়ম্বনায় পড়তো, সেটি এখন থেকে অনেকটাই লাঘব হবে। একজন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ তার পরীক্ষা-নিরীক্ষা এবং কি চিকিৎসা প্রয়োজন সেটা এখান থেকে নিশ্চিত করা হবে।

বিভাগটি বর্তমানে ৪০ শয্যার হলেও পরবর্তীতে ১০০ শয্যায় উন্নিত করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা