× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবকের মরদেহ উদ্ধার, পরিবার বলছে হত্যা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর উত্তরকান্দি গ্রামে মৎস্য ঘের থেকে মাহফুজ শেখ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। 

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্থানীয়রা ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত মাহফুজ শেখ উদয়পুর গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে। তার দুই পায়ে রশি বাঁধার চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের দাবি, মাহফুজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বর্তমানে তার মরদেহ মোল্লাহাট থানার হেফাজতে রয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফজলুল হক জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি বলেন, যে পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তদন্ত সাপেক্ষে বিষয়টা নিশ্চিত করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা