× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলোÑ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়ি মাদ্রাসাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (২৪)। 

মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বিকালে এ মামলার বাদীর সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাড়ি থেকে কৌশলে ডেকে চুয়াডাঙ্গা মহিলা কলেজ রোড থেকে অটোতে তুলে নিয়ে যায়। পরদিন দিবাগত রাত ১টার দিকে বাদীর মেয়েকে শহরের সুমিরদিয়া এলাকার আমবাগানে নিয়ে যায় এবং মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় চিৎকার দিলে মেয়ের মুখ চেপে ধরে এবং ভয়ভীতি দেখায়। খোঁজাখুঁজি অব্যাহত থাকাকালে মাদ্রাসার পেছনে বিলের মধ্যে মেয়েকে রেখে ধর্ষণকারী পালিয়ে যায়। স্বজনরা দেখতে পেয়ে তাকে বাড়ি নিয়ে আসে। পরে চুয়াডাঙ্গা সদর থানায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু মামলাটি তদন্ত করে খাইরুল ইসলামকে একমাত্র আসামি করে ২০২৪ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে চুয়াডাঙ্গার জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি খাইরুল ইসলাম।

মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতে বিচারক উপরোক্ত রায় ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম শাহজাহান মুকুল বলেন, ধর্ষণ মামলাটি আদালতে প্রমাণিত হওয়ায় আসামি খাইরুলের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা