× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা শিশু ও পরিবারের গল্প ‘বিয়ন্ড দ্য ডার্কনেস’ বইয়ের মোড়ক উন্মোচন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৬ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের শক্তি, সহনশীলতার গল্প নিয়ে গুরুত্বপূর্ণ প্রকাশনা ‘বিয়ন্ড দ্য ডার্কনেস’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) কক্সবাজারে সেভ দ্য চিলড্রেনের কক্সবাজার এরিয়া অফিসে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়।

সেভ দ্য চিলড্রেন ও ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনসের সহযোগিতায় বইটি প্রকাশিত হয়।

অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রতিনিধি ও সেভ দ্য চিল্ড্রেনের কর্মকর্তাসহ পার্টনারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, এই বই শুধু গল্পের সংকলন নয়, এটি শিশু ও তাদের পরিবারের অদম্য সাহস ও সহনশীলতার সাক্ষ্য বহন করে। এটি আমাদের মানবিক কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং ইকোর দৃঢ় সহমর্মিতাকেও প্রতিফলিত করে। আমরা আশা করি, এসব গল্প বিশ্বব্যাপী সহানুভূতি ও মানবিক কর্মপ্রেরণা জাগাবে।

ইকোর বাংলাদেশ কার্যালয়ের প্রধান ডেভিড জাপ্পা বলেন, ইউরোপীয় কমিশন রোহিঙ্গা সংকটের শুরু থেকেই রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর পাশে আছে। বিয়ন্ড দ্য ডার্কনেস  আমাদের যৌথ সাফল্যকে তুলে ধরার পাশাপাশি মনে করিয়ে দেয় যে, প্রত্যেক শিশু ও পরিবারের মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করতে আরও অনেক কাজ বাকি আছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা