শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮ পিএম
প্রবা ফটো।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) ‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় পিস ফ্যাসিলিটেটরস গ্রুপর (পিএফজি) আয়োজনে শরণখোলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিএফজির কো-অর্ডিনেটর ও সাংবাদিক ইসমাইল হোসেন লিটন, ইসলামি আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা সেক্রেটারি ও পিস এম্বাসেডর মাওলানা মুসা সাইফি, সাংবাদিক ও পিস এম্বাসেডর সাবেরা ঝর্ণা, এনজিও সমন্বয় কমিটির সাবেক সভাপতি মীর সরোয়ার হোসেন, ওয়াইপিএফজির সদস্য ও ছাত্রদল নেতা বায়োজিদ আহমেদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সহিংসতা পরিহার করে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে। যুবসমাজকে শান্তি প্রতিষ্ঠার অগ্রভাগে দাঁড়াতে হবে।
মানববন্ধন শেষে একটি শান্তি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।