× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক শান্তি দিবসে শরণখোলায় র‌্যালি ও মানববন্ধন

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

বাগেরহাটের শরণখোলা উপজেলায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) ‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় পিস ফ্যাসিলিটেটরস গ্রুপর (পিএফজি) আয়োজনে শরণখোলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিএফজির কো-অর্ডিনেটর ও সাংবাদিক ইসমাইল হোসেন লিটন, ইসলামি আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা সেক্রেটারি ও পিস এম্বাসেডর মাওলানা মুসা সাইফি, সাংবাদিক ও পিস এম্বাসেডর সাবেরা ঝর্ণা, এনজিও সমন্বয় কমিটির সাবেক সভাপতি মীর সরোয়ার হোসেন, ওয়াইপিএফজির সদস্য ও ছাত্রদল নেতা বায়োজিদ আহমেদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সহিংসতা পরিহার করে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে। যুবসমাজকে শান্তি প্রতিষ্ঠার অগ্রভাগে দাঁড়াতে হবে। 

মানববন্ধন শেষে একটি শান্তি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা