× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২২ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

দিনাজপুরের হিলির গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার সুপার মোজাহার আলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ঘুষ গ্রহণের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, অভিভাবক, দাতা সদস্যসহ স্থানীয়রা। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশও করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ঐতিহ্যবাহী এই মাদ্রাসা সুপারের নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার কারণে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এমনকি প্রকৃত অভিভাবক ও দাতা সদস্যদের বাদ দিয়ে বাইরের লোকজনকে অন্তর্ভুক্ত করে মনগড়া পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে মাদ্রাসায় শিক্ষার স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা