× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী উদ্যোক্তাদের তিন দিনব্যাপী শারদমেলা শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৪ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০২ পিএম

নারী উদ্যোক্তাদের তিন দিনব্যাপী শারদমেলা শুরু

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দিনাজপুরের ফুলবাড়ীতে সৃষ্টিশীল নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার আয়োজন করেছে তিন দিনব্যাপী ‘শারদ সম্ভার’ শারদমেলা।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ফুলবাড়ী পৌর এলাকার টিটিরমোড়-ফুটব্রিজ রোডস্থ ফুলবাড়ী শিক্ষক সমিতি কার্যালয়ের বিপরীতে আয়োজিত তিন দিনের এ মেলায় ১০ জন নারী উদ্যোক্তা তাদের বৈচিত্র্যময় পণ্যের পসরা নিয়ে উপস্থিত হয়েছেন; যা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। 

মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের প্রতিষ্ঠাতা ও সভাপতি নারী সাংবাদিক কংকনা রায়, সহসভাপতি মর্তুজান নাহার মিতু, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, কোষাধ্যক্ষ আইরিন আক্তার হিরা, সদস্য শিরীন শাপলা, মৌসুমি রশিদ, মাবরুহা তানজিম, মাসরুফা আক্তার, মলি আক্তার, কৃপিতা রায় বীথি প্রমুখ।

সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনে নিজেদের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেছেনÑ ফাইজা ফ্যাশন, কৃপায়িনী, রংমিছিল, নকশী পল্লী, বাহারী ভান্ডার, মাবরুহা’স ক্লোজেট, রাইয়ানা ক্লোজেট ও ঊর্মি’স অর্গানিক হ্যাভেন।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৫ জন সর্বোচ্চ ক্রেতার জন্য বিশেষ পুরস্কার। এছাড়া যেসব ক্রেতা ১০০ টাকার অধিক পরিমাণ অর্থের পণ্য ক্রয় করবেন, তাদের জন্য থাকছে লাকী কুপনের ব্যবস্থা; যা লটারির মাধ্যমে বিজয়ী ১০ জন পাবেন ঊর্মি’স অর্গানিক হ্যাভেনের পক্ষ থেকে বিনামূল্যে মেহেদী লাগানোর সুযোগ। 

আয়োজকরা জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফুলবাড়ীর উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্য বাজারজাতকরণ, তাদের এই সাহসী উদ্যোগকে উৎসাহ দেওয়াসহ পণ্যের প্রচারের লক্ষ্যে শারদমেলার আয়োজন করা হয়েছে; যা ফুলবাড়ীর মানুষকে হস্তশিল্পের প্রতি আকর্ষণ বাড়ানোসহ উদ্যোক্তাদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা