× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেল ছিনতাইয়ের রহস্য উন্মোচন, গ্রেপ্তার-১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০২ পিএম

মোটরসাইকেল ছিনতাইয়ের রহস্য উন্মোচন, গ্রেপ্তার-১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়কে আলোচিত ব্লগার জিসানের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার রহস্যের জট খুলেছে পুলিশ। এ সময় লিমন নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

এতে পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর রাতে ইউটিবার জিসান নামীয় ভুক্তভোগী ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেলে রূপগঞ্জ থানার পূর্বাচল ৩০০ ফিট গোল চত্বর এলাকায় তার বন্ধু ফয়সাল মোটরসাইকেলে বেড়ানোর উদ্দেশ্যে আসেন। পরে রাত ২টার দিকে কুমিল্লার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় পৌঁছলে অজ্ঞাত তিন দুষ্কৃতকারী ভুক্তভোগী জিসানের মোটসাইকেলের গতিরোধ করে। দুষ্কৃতকারীদের মধ্যে দুজন তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে জিসানকে হত্যার উদ্দেশ্যে হাতে কোপ মেরে জখম করে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। 

পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামি ইমতিয়াজ লিমন ওরফে রিমনকে গাজীপুরের কাশিমপুরের বারেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রূপগঞ্জের ৩০০ ফিট রোডসহ ঢাকা-সিলেট হাইওয়ে রোডে মোটরসাইকেল ছিনতাই করে থাকে। তারা মহাসড়কে দামি মোটরসাইকেল ও নারীসহ বাইকারদেরকে টার্গেট করে ধাওয়া করে পথরোধ করে এবং চালকের ওপর হামলা করে মোটরসাইকেল ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা