× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪০ পিএম

ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া নুরুল ইসলাম গাজীর (৫৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ২৭ ঘণ্টা পর শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার তেগাছিয়া নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মৃত নুরুল ইসলাম পৌর শহরের রহমতপুর এলাকার বাসিন্দা। তিনি পথে প্রান্তরে পাথর, আংটি বিক্রয় করে সংসার চালাতেন।

নিহত নুরুল ইসলামের মেয়ে রুপা বলেন, গত শুক্রবার দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোতে বসা ছিলেন। এ সময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ ওই অটোচালককে আটক করে এবং নুরুল ইসলামকে তল্লাশি চালিয়ে কোন মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করে। নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। 

তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির।

খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল হোসেন বলেন, সকাল থেকেই ওই ব্যক্তিকে উদ্ধারের অভিযান শুরু করা হয়। পরে  বিকালে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশটি পায়রা বন্দর নৌ -পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা