× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লিন সিটি গড়তে নাগরিকদের পাশে চান চসিক মেয়র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৭ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭ পিএম

ক্লিন সিটি গড়তে নাগরিকদের পাশে চান চসিক মেয়র

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে নাগরিক ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর বিপ্লব উদ্যানে পরিচ্ছন্নতা কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

“আওয়ার ন্যাচার আওয়ার রাইট, সেভ দ্য ন্যাচার জয়েন দ্য ফাইট” স্লোগানকে ধারণ করে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২৫ উপলক্ষে এ আয়োজন করা হয়।

সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব মোস্তাকিম মাহমুদ চৌধুরীর সঞ্চালনায়  কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল ইসলাম কচি।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘ক্লিন সিটি গ্রীন সিটি’ একটি আদর্শ নগরীর ধারণা। বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে চট্টগ্রাম নগরীর সকল নাগরিককে পরিচ্ছন্নতায় গুরুত্ব দিতে হবে। যত্রতত্র স্থানে ময়লা না ফেলে নির্দিষ্ট বিন ব্যবহার করার পরামর্শ দেন। এছাড়া সংগঠনের এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য জমির উদ্দীন নাহিদ, এস.এম মাসুদ, মারুফ উল ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, সালেহ নূর নাসিম, সাংবাদিক সাদ্দাম হোসাইন সাজ্জাদ, লোকমান সিকদার, এড. নজরুল ইসলাম সুমন, প্রফেসর ইকবাল হোসেন সুমন, সিদ্দিকুল ইসলাম আকাশ, এড. জিয়াউল হক সোহেল, এস. এম. তানভীর, নূর আলম প্রমুখ । 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা