× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যনগর সীমান্তে ফের ১২ ভারতীয় গরু আটক

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১০ পিএম

মধ্যনগর সীমান্তে ফের ১২ ভারতীয় গরু আটক

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে অভিযান চালিয়ে ফের ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৬টা ১০ মিনিটে বাংগালভিটা বিওপির সদস্যরা সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের ভেতরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো দেখতে পান। পরে সেগুলো আটক করা হয়। আটক গরুগুলোর মূল্য প্রায় ৭ লাখ টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা