রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪ পিএম
প্রতীকী ছবি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক যুবকের (২৫)মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্বাচল উপ-শহরের ১৫ নম্বর সেক্টর থেকে অজ্ঞাত এ যুবকেরমরদেহ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, উপজেলার পূর্বাচল উপ-শহরের ১৫ নম্বর সেক্টরের চায়না রেডিমিক্সের দক্ষিণ পাশে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমকে অজ্ঞাত স্থানে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।