× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহনপুর (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুর উপজেলায় কাজল (২৩) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেশরহাট পৌরসভার গোপইল গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাজল ওই এলাকার মোঃ কামরুল ইসলামের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে আনুমানিক রাত ২ টা থেকে ভোর ৬ টার  মধ্য কোনো এক সময়ে নিজ বাড়ির শয়ন কক্ষে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। 

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে পারিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে  হস্তান্তর করা হয়েছে এবং মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা