× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করা যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৯ পিএম

নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করা যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরি করার অভিযোগে মো.মিজানুর রহমান (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ টিম তাকে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো.শরীফ আল রাজীব এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার মিজানুর রহমান রাজবাড়ী সদরের লক্ষীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে।।মো. শরীফ আল রাজীব বলেন, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের সময় সেখানে লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। এক ব্যক্তি জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে জেনারেটর চুরি করা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছি। তাকে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা