× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৫ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

৭ দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। প্রশাসনের কাছে দাবি জানিয়েও সমাধান পাচ্ছি না। তারা আরও বলেন, অসম কমিটি গঠন করে আমাদের পেশাগত সমস্যাগুলো উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ বিবেচনা করছে, অথচ আমাদের যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হচ্ছে।

কারিগরি শিক্ষার্থীদের দফাগুলো হলোÑ প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ সংরক্ষণ রাখা। একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালুসহ মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন রোধ ও প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারদের নিয়োগ বন্ধ করা। উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে পদোন্নতি প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতি ১০০ শতাংশে এ উন্নীত করা। আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবলের হার ১:৫:২০ নিশ্চিত করা। পলিটেকনিক ও মনোট্যাকনিক ইনস্টিটিউট এর শিক্ষকদের ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা অনুসারে শিক্ষক নিয়োগ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলাম ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যুগোপযোগী বাস্তবায়ন করা। সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীদের ক্রেডিট ট্রান্সফারকে আইনে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি, পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যয়নরত শিক্ষার্থীদের বেসরকারি/পাবলিক কোটায় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং (স্নাতক)/সমমানের সুযোগ করা। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।

কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। আমাদের ৭ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে সারা দেশে একযোগে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা