× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৭ পিএম

পুলিশের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল টিমের ওপর সশস্ত্র হামলা চালিয়ে পুলিশের তিন সদস্যকে গুলিবিদ্ধ করার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ও একাধিক মামলার পলাতক আসামি আবু সৈয়দ (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন। 

পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বান্দরবান জেলার লামা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ। গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকায় টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আবু সৈয়দের নেতৃত্বাধীন সশস্ত্র একটি দল। এতে এএসআই সেলিম মিয়া, কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল মাসুদ হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় মহেশখালী থানায় মামলা (নং-২০) দায়ের করা হয়।

গ্রেপ্তারের পর আবু সৈয়দের স্বীকারোক্তি অনুযায়ী তার ইউনুসখালীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনালা বন্দুক, দুটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আবু সৈয়দের বিরুদ্ধে মহেশখালী থানায় ডাকাতি ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত রবিবার মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতসহ একাধিক মামলার পলাতক ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি আবু ছৈয়দকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা