× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় রেললাইন নির্মাণে ক্ষতির শঙ্কা, বিকল্প রুটের দাবিতে মানববন্ধন

মেঘনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১০ পিএম

মেঘনায় রেললাইন নির্মাণে ক্ষতির শঙ্কা, বিকল্প রুটের দাবিতে মানববন্ধন

কুমিল্লার মেঘনা উপজেলার উপর দিয়ে নারায়ণগঞ্জ-লাকসাম ৮১ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণের প্রাথমিক জরিপে অন্তত ১৯টি গ্রাম ও ৯৭টি বাড়ি ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। তাদের আশঙ্কা, প্রস্তাবিত রুট বাস্তবায়িত হলে অসংখ্য পরিবারের বসতবাড়ি, ভিটেমাটি এবং ফসলি জমি ধ্বংস হয়ে যাবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর মেঘনা উপজেলার উপর দিয়ে রেললাইন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। উপজেলার দিদার মেম্বার সড়কের মোড়ে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে ভুক্তভোগী গোবিন্দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ দিদার আহমেদ বলেন, আমরা উন্নয়নের বিরুদ্ধে নই। আমরা রেললাইন চাই, কিন্তু মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি ধ্বংসের বিনিময়ে নয়। সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ, বিকল্প রুট নির্ধারণ করা হোক। 

গ্রামবাসীর দাবি, যদি সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী রেললাইন নির্মাণ করতেই হয়, তবে যেন খালি মাঠ বা অনাবাদি জমির মধ্য দিয়ে রুট নির্ধারণ করা হয়। এতে সাধারণ মানুষের বড় ধরনের ক্ষতি অনেকাংশে কমবে।

এই সময় আরও উপস্থিত ছিলেন মানিকারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার আঃ হক, ভাওরখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সাবেক মেম্বার শফিকুল সহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা