× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে কবরস্থ করার সময় নড়েচড়ে উঠল অজ্ঞাত নবজাতক

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪০ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে কবরস্থ করার সময় নড়েচড়ে উঠল অজ্ঞাত নবজাতক। রবিবার (১৪ সেপ্টম্বর) দুপুরে কবরস্থান থেকে নবজাতককে শহরের একটি প্রাইভেট হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা।

পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহান জানান, দুপুরে  ৩০ থেকে ৩৫ বছর বয়সি অজ্ঞাত পুরুষ ব্যক্তি একটি কার্টুনে করে শিশুকে দিয়ে যায়। জানান শিশুটি মৃত, তাই দ্রুত কবরস্থ করার পরামর্শ দিয়ে যান তিনি। পরে কবরস্থ করার সময় নড়েচড়ে উঠল শিশুটি।

খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করানো হয়।

ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ডা. ছোটন মিয়াজী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,  শিশুটির ওজন ৮ কেজি। আজই জন্ম হয়েছে বলছেন তিনি। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল।  হাসপাতালের পক্ষ থেকে শিশুকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা।

এদিকে নবজাতক নিয়ে লালন-পালন করতে হাসপাতালে ভিড় করছেন একাধিক পরিবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা