× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোলে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৯ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বেনাপোলে ট্রাকের চাপায় চয়ন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পৌর গেট সংলগ্ন বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা এক যুবক। 

নিহত চয়ন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত যুবক একই থানার কাগজপুকুর গ্রামের শাহিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান চয়ন। এসময় তার সাথে থাকা অপর যুবককে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, দুর্ঘটনার ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা